1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

আজিম-নাজিম’র নেতৃত্বে “প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম”নামে নতুন দলের আত্মপ্রকাশ

  • প্রকাশের সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৫৯ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি মো. নাজিম উদ্দিন ও চাকসুর’ জিএস আজিম উদ্দিনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে।

নতুন রাজনৈতিক দল প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম।এতে চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন সাবেক বিএনপি নেতা মো. নাজিম উদ্দিন ও মহাসচিব হিসেবে থাকবেন জিএস আজিম উদ্দিন।

আগামী এক মাসের মধ্যে ঢাকায় কনভেনশন করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে। দলটিতে বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক মন্ত্রী আরিফ মঈন উদ্দিনসহ বিএনপির আরও নেতা থাকবেন বলে জানিয়েছেন দলটির দুই নেতা। এ ছ’ড়াও ঢাকার কনভেনশনে আরও চমক থাকার ঘোষণা দিয়েছে তারা।

রোববার (১৫ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সংবাদ সম্মেলন মাধ্যমে দলটির অত্মপ্রকাশের ঘোষণা দেন চাকসুর সাবেক ভিপি মো. নাজিম উদ্দিন ও জিএস আজিম উদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে মো. নাজিম উদ্দিন বলেন আসছে নির্বাচনে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম অংশ নিবে। এরইমধ্যে ১০০ আসনের প্রার্থী দলটির নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে। ঢাকার কনভেনশনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। যেখানে বিএনপির অনেক হেভিওয়েট নেতাসহ বিভিন্ন চমক থাকবে।

এ সময় আজিম উদ্দিন আহমেদ বলেন, আমরা রাজনৈতিক দল হিসেবে ‘নিবন্ধনের জন্য অবেদন করব। নির্বাচনের আগে তো পাওয়া সম্ভব হবে না। আমরা এখন জোটের ব্যাপারে মহাজোটের সঙ্গে আলোচনা করব। এর মধ্যে যে কোনো একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আ জিম উদ্দিন বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। একটা অনিশ্চিত অভিযাত্রা লক্ষ্য :করছি। এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দেশি বিদেশি নানা গোষ্ঠী তৎপর হচ্ছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো