1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

মনোনয়ন পেতে উপজেলা চেয়ারম্যান পদ ছাড়লেন আইজিপির ছোট ভাই

  • প্রকাশের সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৩১৩ বার পড়েছে

আবদুল মান্নান, শাল্লা থেকেঃ

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইজিপির ছোট ভাই চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ।

রোববার (১৯ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগে নিজে উপস্থিত হয়ে লিখিত পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে আমি দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছি। নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি আশাবাদী।

রোববার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি এবং আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

উল্লেখ্য, উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আপন ছোট ভাই ও শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো