1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কানাইঘাটের লোভাছড়া কোয়ারীর জব্দকৃত ৪৪ লক্ষ ঘনফুট পাথর নিলামে উঠছে

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮৩ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় ৩ বছর পূর্বে পরিবেশ অধিদপ্তর কর্তৃক জব্দকৃত পাথর এর একাংশ পুণরায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) এ নিলাম বিজ্ঞপ্তি দিয়েছেন।

গত ২৯ ডিসেম্বর (রোববার) পরিচালক (খনি ও খনিজ) (রুটিন দায়িত্ব) মোঃ মামুনুর রশীদ স্বাক্ষরিত নিলাম বিজ্ঞপ্তিতে লোভা নদীর দুই পাশে স্তুপীকৃত ও জব্দকৃত পাথরের মধ্য হতে রিট মামলা বহির্ভূত ৪৪ লক্ষ ২৩ হাজার ঘনফুট পাথর উন্মুক্ত নিলাম বিক্রি করা হবে। নিলামের শর্ত অনুযায়ী ১ জানুয়ারী থেকে ১১ জানুয়ারী পর্যন্ত ৫ হাজার টাকা চালানের মাধ্যমে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় এবং খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি), ঢাকা থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠান সিডিউল ক্রয় করতে পারবেন।

নিলাম অনুযায়ী সর্বোচ্চ দরদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কার্যাদেশের ৪৫ দিনের ভিতরে নিলামকৃত পাথর কোয়ারী এলাকা থেকে সরিয়ে নিতে হবে। নিলাম বিজ্ঞপ্তিতে বন্ধ হওয়া লোভাছড়া কোয়ারী থেকে কোন ধরনের পাথর উত্তোলন করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন নিলাম বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি নিশ্চিত করে দরপত্র অনুযায়ী ৪৪ লক্ষ ২৩ হাজার ১১৩ ঘনফুট পাথর নিলাম দেয়া হবে বলে জানান।

উল্লেখ্য, ২০২১ সালের মার্চ মাসে কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী ইজারার মেয়াদ শেষ হওয়ার পর কোয়ারী থেকে উত্তোলন করা পাথর ব্যবসায়ীদের ১ কোটি ৫ লক্ষ ঘনফুট পাথর সিলেট পরিবেশ অধিদপ্তর জব্দ করে। পাথরের মালিকানা দাবী করে অনেক পাথর ব্যবসায়ী উচ্চ আদালতে একাধিক রিট মামলা দায়ের করেন। পূর্বে তিন বার খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) জব্দকৃত ১ কোটি ৫ লক্ষ ঘনফুট পাথর নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করলেও রিট মামলা থাকার কারনে জব্দকৃত পাথরের কোন সুরাহা হয়নি। যার কারনে কোয়ারী এলাকায় রাখা জব্দকৃত পাথর বিভিন্ন সময়ে পাচার ও চুরির ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পাথর ব্যবসায়ী শ্রমিকরা লোভাছড়া কোয়ারী খুলে দেয়া সহ জব্দকৃত পাথর রয়্যেলিটি আদায়ের মাধ্যমে পাথরের মালিকদের ফিরিয়ে দেয়ার জন্য অনেক সভা-সমাবেশ, মানববন্ধন করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো