1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

আওয়ামীলীগকে নির্বাচন নয়,আগে জান বাঁচানোর প্রস্তুতি নেয়ার পরামর্শঃ কর্নেল অলি’র (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৭ বার পড়েছে

বিশেষ প্রতিবেদকঃ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি)’ র সভাপতি ড. কর্নেল অলি আহমদ (অব.) বলেছেন, শুনছি আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আগে জান বাঁচানোর প্রস্তুতি নেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘দেশের সার্বিক পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, যতদিন পর্যন্ত আমাদের বোঝার শক্তি না হয়, ততদিন পর্যন্ত আমরা অত্যাচারিত হবো। প্রথমে রাজনীতিটা সঠিক পথে আনতে হবে। সঠিক পথে আনতে হলে বর্তমান সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, সেগুলো সঠিক পথে আনতে হবে।

যেসব অফিসার এই সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছে, তাদের তালিকা করছি আমরা। তাদের আগে জেলে পাঠাতে হবে। যারা পেনশনে গিয়েছে, তাদের পেনশন বাজেয়াপ্ত করতে হবে। তারা জাতীয় শত্রু।

তিনি বলেন, শুনছি আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আগে জান বাঁচানোর প্রস্তুতি নেন। নির্বাচন নয়, জান বাঁচানোর প্রস্তুতি নেন। আমার পাশে জামায়াত বসে আছে। এখন যদি বিএনপি পাশে বসে তাহলে ওরা জান বাঁচানোর রাস্তা খুঁজে পাবে না। সে সময়ও আসবে। পৃথিবীতে যত স্বৈরাচার ছিল তাদের করুণ পরিণতি হয়েছে, এদেরও হবে।

তিনি আরও বলেন, বিগত সরকারের বিরুদ্ধে এই সরকার অনেক দুর্নীতির কথা বলেছিল কিন্তু গত ১৩ বছরে একটা মিথ্যা মামলা ছাড়া বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আর কোনো মামলা করতে পারেনি। আর কারও বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ করতে পারেনি। যত দুর্নীতি হয়েছে, গত ১৩ বছরে। মেগা প্রকল্পগুলো হাতে নিয়েছিল এই দুর্নীতি করার জন্য।

অলি বলেন, প্রধানমন্ত্রী ভারতে গিয়ে আদানির সঙ্গে কয়েকটা চুক্তি করে আসলো। এটা দিয়ে নাকি কয়েকটা পদ্মা সেতু এবং কয়েকটা ট্যানেল বানানো যেত। তাহলে আদানিকে কী দিয়ে আসলো? দেশটা আদানির কাছে বিক্রি করে দিয়ে আসলো। ভারতে যারা রাজনীতি করে তাদের নির্বাচনের জন্য ফাইন্যান্স করে দিয়ে আসলো আদানির মাধ্যমে। অর্থাৎ ভারতের নির্বাচনের টাকা আদানির মাধ্যমে দিয়ে আসলো।

এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতের সহকারী সেক্রেটারি মাওঃআবদুল হালিম, জাগপা’র ইঞ্জিনিয়ার রাশেদ আদনান প্রমুখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো