1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ময়মনসিংহে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৫৫ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

ময়মনসিংহে একযোগে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১১ মার্চ) বিকেল ৩টায় ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব প্রকল্প উদ্বোধন করেন।

নগরীর সার্কিট হাউস ময়দানে বিভাগীয় এ জনসভায় পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় আওয়ামী লীগের নেতারা তাকে বরণ করে নেন। এর পর সেখান থেকে জেলা সার্কিট হাউজ মাঠে গিয়ে এক সঙ্গে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

ময়মনসিংহে পৌঁছে শতাধিক প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জনসভাস্থল থেকে একযোগে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এর মধ্যে ৭৩টি উন্নয়ন প্রকল্প নির্মাণ সমাপ্ত হয়েছে। আর ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ সমাপ্ত ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং প্রায় ২ হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে।

দীর্ঘ চার বছর পর ময়মনসিংহে গেলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জনসভাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্লোগানে মুখর হয়ে ওঠে সার্কিট হাউস ময়দান। সকাল থেকেই জনসভার দিকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। ছোট ছোট মিছিল নিয়ে জনসভাস্থলে যান ময়মনসিংহ বিভাগের চার জেলার নেতাকর্মীরা।

২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ বিভাগ ঘোষণার পর ২০১৮ সালের ২ নভেম্বর সার্কিট হাউজের জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেবার ১০৩টি প্রকল্পের উদ্বোধন ও ৯৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তিনি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো