1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

সাংবাদিক নাদিম হত্যা: খুনিদের বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৪০ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকালে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে কিশোরগঞ্জ সমকাল সুহৃদ সমাবেশ।

মানববন্ধনে সমকাল সুহৃদ সমাবেশ সংগঠনের নেতারাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি প্রাক্তন শিক্ষক আতিয়া হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, সমকাল জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, ৭১ টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু তাহের, বাংলানিউজের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট নজরুল ইসলাম খায়রুল, সুহৃদ সমাবেশের সহ-সভাপতি সালমা হক, সাধারণ সম্পাদক শাহীন সুলতানা ইতি, সুহৃদ সমাবেশের সহ- সম্পাদক অনির্বাণ দত্ত দীপ, প্রচার সম্পাদক খায়রুল ইসলাম ফকির প্রমুখ।

মানববন্ধন থেকে বক্তারা সাংবাদিক নাদিমের হত্যাকারী প্রধান আসামি ইউপি মাহমুদুল আলম বাবুসহ ১৩ জনকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে সাংবাদিক নাদিম হত্যায় জড়িত সব আসামির সর্বোচ্চ শাস্তির ফাঁসি দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো