1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কটিয়াদীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ওয়াহিদুজ্জামান’র যোগদান

  • প্রকাশের সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৪ বার পড়েছে

কটিয়াদী প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন ওয়াহিদুজ্জামান ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

ওয়াহিদুজ্জামান ৩৪তম বিসিএস (প্রশাসন)’র একজন কর্মকর্তা। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার সন্তান। কটিয়াদী উপজেলায় যোগদানের আগে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর ও মিঠাইমন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও সর্বশেষ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলার মানুষকে নিরাপদে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো। কটিয়াদী উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই।

সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো