1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ কানাইঘাটের দিঘীরপার পুর্ব ইউপির নাগরিকবৃন্দ’কে দেলওয়ার হোসাইনের ঈদ শুভেচ্ছা কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিমের ঈদ শুভেচ্ছা সিলেট জেলা যুবদলের সহ ত্রাণ বিষয়ক সম্পাদক সাইদুল আলম মাসুমের ঈদ শুভেচ্ছা কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট-জকিগঞ্জবাসীকে এম ফরিদ উদ্দিনের শুভেচ্ছা কানাইঘাটবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহেদ আহমদের ঈদ শুভেচ্ছা কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত

ইটালিতে ভেনিস বাংলা প্রেসক্লাবের অভিষেক ও মিউজিক ফেস্টিভ্যাল-২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪১০ বার পড়েছে

জবরুল ইসলাম, ভেনিস (ইতালি) থেকে :: সম্প্রতি বিশ্বের অন্যতম পর্যটন নগরী ভেনিসে বাংলাদেশ ইটালি প্রেস সংগঠনের সেতুবন্ধন, ভেনিস বাংলা প্রেসক্লাব ইতালি’র নবগঠিত কমিটির অভিষেক ও মিউজিক ফেস্টিভ্যাল গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় ভেনিস মেস্ত্রে’ শহরের Via Aleardi 156 এর ‘কলবে থিয়েটার’ এর হলরুমে ইতালিয়ান ও প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে ভেনিস বাংলা প্রেসক্লাব ইতালির নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। ২০০৯ সালে প্রতিষ্ঠিত ও পরবর্তীতে সরকারি রেজিষ্ট্রেশনপ্রাপ্ত উক্ত প্রেসক্লাবের অনুষ্ঠানসূচী ছিল অত্যন্ত জাকজমকপূর্ণ। এই প্রথম ভেনিসে কোন অনুষ্ঠানে বাঙ্গালী ও ইতালিয়ানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উভয় দেশের ভাষা, ইতিহাস ও কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হয়।


অনুষ্ঠানের প্রথম পর্বে কোরান তেলাওয়াত ও বাইবেল পাঠ করা হয়। তারপর বাংলাদেশ ও ইতালির জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। বাংলা ও ইটালিয়ান ভাষায় স্থপতি রিতু এবং সাংবাদিক জর্জো’র সাবলীল উপস্থাপনায় ভেনিস বাংলা প্রেসক্লাব ইতালি এর আহবায়ক মেসবাহ উদ্দিন আলালের সভাপতিত্বে আলোচনা সভা, নবনির্বাচিত কমিটি ঘোষণা ও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মামনা প্রদান করা হয়।

শুরুতেই স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস বাংলা প্রেসক্লাব ইতালি’র উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবুল কালাম আজাদ ও Adv. GianAlberto scarpa Basteri. প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন ভেনেতো রিজিওনের Assessore Sig. Cristiano Corazzari অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা Adv. Ludovica Basteri, Consigliere citta di Venezia, Maika Canton (FDI), লন্ডন থেকে আগত চ্যানেল এস এর হেড অব নিউজ মিল্টন রহমান, বিশিষ্ট আইনজ্ঞ রেহান উদ্দিন দুলাল, সাংবাদিক আর আলম শওকত, সামাজিক ব্যক্তিত্ব শাহাজাহান কবির ইদ্রিস, সামাজিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন, সামাজিক ব্যক্তিত্ব মামুন সরকার, Sergio Fapo, Dimitteo Mauro, সামাজিক ব্যক্তিত্ব আবদুল নাছির, কাসেম সিকদার, সাফায়েত সরকার, রফিকুল ইসলাম স্বপন, আবদুল হান্নান, মোঃ কামাল, সাকায়ত হোসাইন, শায়েক আহমেদ, মোশাররফ মোল্লা, আজিজ মুন্সী, আবুল কাসেম শান্ত, জবরুল ইসলাম প্রমুখ।

এ ছাড়াও ভেনিস বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৯ সালে প্রতিষ্ঠিত উক্ত ভেনিস বাংলা প্রেসক্লাব ইতালির দীর্ঘদিনের সামাজিক, সাংস্কৃতিক, মানবিক, ধর্মীয়, শিক্ষা ও বিনোদনমূলক কার্যক্রমে ধারাবাহিকভাবে নিরলস কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি ও জমজমাট অভিষেক অনুষ্ঠান এবং বিভিন্ন ক্যাটাগরিতে সেরা নাগরিকদের সম্মাননা প্রদান।

পরিশেষে নবনির্বাচিত সভাপতি মেসবাহউদ্দিন আলাল তার বক্তব্যে বলেন আমার বিশ্বাস, আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যে সেতুবন্ধন তৈরি হয়েছে, তা আমাদের মধ্যে দূরত্ব কমিয়ে গুরুত্ব বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো