1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ

আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলার কানাইঘাট উপজেলাধীন ৩নং দিঘীরপার পুর্ব ইউনিয়নের দর্পনগর পশ্চিম (করছটি) গ্রামে
মাওলানা আনজব আলী (রহঃ) লতিফিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে এক ঈদ সামগ্রী (শাড়ি ও লুঙ্গি) বিতরণ অনুষ্ঠান আজ সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শামসুল উলামা আল্লামা ফুলতলী (রহ:) এর সুযোগ্য সাহেবজাদা আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী, বড় সাহেব ফুলতলী।
মাওলানা আনজব আলী (রহঃ) লতিফিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ তাজিম উদ্দীন সাহেবের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ ইমরান আহমদের পরিচালনায় উক্ত ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা ফারুক আহমদ সাহেব, ৩নং দিঘীরপার পুর্ব ইউপির সাবেক চেয়ারম্যান আলী হুসেন কাজল, মাওলানা আনজব আলী (রহঃ) লতিফিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার সেক্রেটারি ফারুক উদ্দীন সাহেব, আবুল হুসেন আইডিয়াল একাডেমির সুপার মাওলানা আলামিন সিদ্দিকী সাহেব, আছিরখাল বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিনাজ উদ্দীন জিহাদী, সড়কের বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন, মালিক নাহার মেমোরিয়াল একাডেমীর সহকারী শিক্ষক লোকমান হোসেন বুলবুল।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাফিজ রফিক আহমদ, হাফিজ ফরিদ আহমদ, সমাজকর্মী ছা্ইদুল আলম মাসুম, জহিরুল ইসলাম, শালিস ব্যক্তিত্ব আবুল হুসেন, আবুল কালাম, আবুল মোহসিন, নেজাম উদ্দীন, আলম উদ্দীন, তোফায়েল আহমদ, মাহফুজুর রহমান প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে দুই শতাধিক হত দরিদ্র মানুষকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো