1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ কানাইঘাটের দিঘীরপার পুর্ব ইউপির নাগরিকবৃন্দ’কে দেলওয়ার হোসাইনের ঈদ শুভেচ্ছা কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিমের ঈদ শুভেচ্ছা সিলেট জেলা যুবদলের সহ ত্রাণ বিষয়ক সম্পাদক সাইদুল আলম মাসুমের ঈদ শুভেচ্ছা কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট-জকিগঞ্জবাসীকে এম ফরিদ উদ্দিনের শুভেচ্ছা কানাইঘাটবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহেদ আহমদের ঈদ শুভেচ্ছা কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত

কানাইঘাটকে এগিয়ে নিতে সকলের সহযোগীতা কামনা করেছেন ইউএনও মো. মেহদী হাসান শাকিল

  • প্রকাশের সময় সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৫ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেটের কানাইঘাট উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মো. মেহদী হাসান শাকিল রাজনৈতিক দল ও সূধীজনদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিল বলেন, তিনি গত মঙ্গলবার কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দান করেছেন। যোগদান করার পর এটি তার প্রথম মতবিনিময় সভা। তিনি বলেন ইতিহাস-ঐতিহ্যের দিক থেকে কানাইঘাট একটি মর্যাদাপূর্ণ জনপদ। এখানকার এলাকা যেন প্রকৃতি কন্যার আঁচলে ঢাকা। এখানকার দৃশ্য অনেক সুন্দর এবং পর্যটন সম্ভবনাময় একটি এলাকা। কানাইঘাটকে সবদিক থেকে এগিয়ে নিতে এবং এখানকার মানুষজনের প্রত্যাশা পূরণে তার উপর অর্পিত সরকারী দায়িত্ব নিষ্টার সাথে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় নবাগত নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিল আরো বলেন, উপজেলা প্রশাসনের সকল দপ্তরে সরকারী সেবা বিধি অনুযায়ী নিশ্চিত করা হবে এ ক্ষেত্রে কোন ধরণের অনিয়ম-র্দুনীতি প্রশ্রয় দেওয়া হবে না। তার এই দায়িত্ব পালনে সব ধরণের ভুল বুঝাবুঝির উর্ধ্বে উঠে কানাইঘাটের রাজনৈতিক নেতৃবৃন্দ, সূধীজন ও গণমাধ্যম কর্মীদের তিনি সর্বোত্মক সহযোগীতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার, কানাইঘাট থানার এসআই জাহাঙ্গীর কবির। রাজনৈতিক ও সূধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নজির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল হাসান, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহি উদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলার শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার সলিল চন্দ্র দাস, উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা বিলাল আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস, সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুহিবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মীম সালমান, চতুল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলা উদ্দিন বাদল, সাধারণ সম্পাদ কাওসার আহমদ জনি, উপজেলা লোড-আনলোড শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি হাবিব আহমদ প্রমূখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো