1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত প্রসঙ্গ :: সীমান্তে পুশ ইন, আইন ও মানবতার লঙ্ঘন বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা

সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র

  • প্রকাশের সময় সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪৬ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সারা দেশের ন্যায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কানাইঘাট উপজেলার সকল ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে উপজেলার ৮১টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৫ ভাগের উপরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা, ইউএনও মেহদী হাসান শাকিল জানিয়েছেন নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক সিলেট-০৫ (কানাইঘাট-জকিগঞ্জ) নির্বাচনী আসনের অর্ন্তভুক্ত কানাইঘাটে ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে।

৫ ফেব্রুয়ারীর মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে। উৎসব মূখর ও সুষ্টু পরিবেশে গণ ভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন করতে এসব কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এছাড়াও ভোট কেন্দ্রের আশপাশ এবং গুরুত্বপুর্ণ এলাকা সমূহ ইতিমধ্যে সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্র সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন সহকারী রিটানিং কর্মকর্তা মেহদী হাসান শাকিল।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো