1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ কানাইঘাটের দিঘীরপার পুর্ব ইউপির নাগরিকবৃন্দ’কে দেলওয়ার হোসাইনের ঈদ শুভেচ্ছা কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিমের ঈদ শুভেচ্ছা সিলেট জেলা যুবদলের সহ ত্রাণ বিষয়ক সম্পাদক সাইদুল আলম মাসুমের ঈদ শুভেচ্ছা কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট-জকিগঞ্জবাসীকে এম ফরিদ উদ্দিনের শুভেচ্ছা কানাইঘাটবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহেদ আহমদের ঈদ শুভেচ্ছা কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত

কানাইঘাটের চতুল ইউপি লিডার ফারুক আহমদের বিরুদ্ধে ভিডিপি’র অভিযোগ

  • প্রকাশের সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৯ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক :: কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়নের লিডার ফারুক আহমদের বিরুদ্ধে দূর্নিতী ও অনিয়ম এবং অর্থ চাওয়ার বিষয়ে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল এর কাছে আজ (০২ ফেব্রুয়ারী) রবিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বড়চতুল ইউনিয়নের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন সদস্য/সদস্যার পক্ষে মোঃ আব্দুল হাসিম ও নজরুল হক।

অভিযোগ জানা যায়, তারা বিভিন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেছিলেন। সেই হিসাবে আগামী ১২ ফেব্রুয়ারী ক্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের তারা যথাযথ ভাবে (অনলাইনে) আবেদন করেছিলেন। এতে বড়চতুল ইউনিয়নের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ইউনিয়ন লিডার) ফারুক আহমদ, পিতা- মৃত মকরম আলী, গ্রাম- লখাইরগ্রাম, উপজেলা- কানাইঘাট, সিলেট। তিনি তাদের কাছে অনলাইনে আবেদন করার পর জনপ্রতি ২০০০/- (দুই হাজার) টাকা করে অগ্রিম তার কাছে দেওয়ার জন্য বলেন। এতে তারা অগ্রিম টাকা তাকে দিতে না পারায় তারা অনলাইনে আবেদন করার পরও তিনি আগামী ১২ ফেব্রুয়ারী ক্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের তালিকায় তাদের নাম অর্ন্তভূক্ত না করে অন্য ইউনিয়নের লোকজন দিয়ে তালিকা পুরণ করেছেন। যার কারণে তারা উক্ত নির্বাচনী দায়িত্ব পালন থেকে বঞ্চিত হচ্ছেন।

এতে তারা গত ১০/১৫ দিন থেকে কানাইঘাট উপজেলা আনসার ও ভিডিপি অফিসে আসা-যাওয়া করে কোন ফলাফল না পাওয়ায় বাধ্য হয়ে বড়চতুল ইউনিয়ন লিডার ফারুক আহমদের এ অন্যায় কর্মকান্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে বড়চতুল ইউনিয়নের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন সদস্য/সদস্যা আজ রবিবার বিকালে কানাইঘাট উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ফারুক আহমদের বিরুদ্ধে আইনানোগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন।

৫নং বড়চতুল ইউনিয়নের আনসার ও ভিডিপির সদস্য/সদস্যাগণের পক্ষে উক্ত লিখিত অভিযোগে স্বাক্ষরকারীরা হলেন- ১। মোঃ আব্দুল হাসিম, ২। নজরুল হক, ৩। নুরুল হক, ৪। মোঃ সুলেমান আহমদ, ৫। তাজ উদ্দিন, ৬। বিলাল উদ্দিন, ৭। মোঃ নাজিম উদ্দিন, ৮। বুরহান উদ্দিন, ৯। মোঃ রহমত উদ্দিন, ১০। মোঃ ইমরান আহমদ, ১১। মোঃ মুসাহিদ আলী, ১২। মোঃ কামাল উদ্দিন, ১৩। রিনা বেগম, ১৪। আছিয়া খাতুন, ১৫। রুমানা বেগম।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো