1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
সিলেটে সুষ্টু ভোট গ্রহণে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে- ডিসি সারওয়ার আলম নির্বাচিত হলে জকিগঞ্জ-কানাইঘাটের জনপদ হবে উন্নয়ন ইতিহাসের- উবায়দুল্লাহ ফারুক অন্তিম সময়ে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত একটি গোষ্টি- আরিফুল হক চৌধুরী কানাইঘাট উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আজির উদ্দিন, পূর্বের বক্তব্য ও তথ্য ভুল ছিল সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র কানাইঘাটের চতুল ইউপি লিডার ফারুক আহমদের বিরুদ্ধে ভিডিপি’র অভিযোগ স্বপ্নভাঙা প্রবাস, লন্ডনের সড়কে ছেলে শাকিল, দেশের হাসপাতালে বাবার বিদায়! জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ঝিংগাবাড়ী ইউপির আব্দুল কাদির মেম্বার জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল খালিক তাপাদার স্বরণে শোক সভা অনুষ্ঠিত লন্ডনে সড়ক দূর্ঘটনায় কানাইঘাটের ব্রাহ্মণগ্রামের নাফিজুল হক শাকিল নিহত

কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও সূধীজন। প্রস্তুতি মূলক সভায় ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের আলোকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের সকল অনুষ্ঠান কানাইঘাটে উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করতে সর্বসাধারণের স্বতঃস্ফুর্ত উপস্থিতির আহবান জানান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল। সেই সাথে মহান বিজয় দিবসের অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে করতে প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মণ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিশ্বজিত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ মিফতাহুজ্জামান, থানার এস.আই সাইদুল হক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুফিদুল হক, উপজেলা ফায়ার স্টেশনের সাব-কর্মকর্তা আব্দুল কাদির, সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, মনসুরিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক কাউন্সিলর আবিদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক, বড়চতুল ইউপির সাবেক চেয়ারম্যান কেন্দ্রীয় জমিয়ত নেতা মাও. আবুল হোসেন চতুলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাজমুল হক, নুরুল হক, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মাও. আলতাব হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা হিন্দু-বৌদ্ধা-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার সলীল চন্দ্র দাস, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুস শুক্কুর, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাও. গিয়াস উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মীম সালমান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো