1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ কানাইঘাটের দিঘীরপার পুর্ব ইউপির নাগরিকবৃন্দ’কে দেলওয়ার হোসাইনের ঈদ শুভেচ্ছা কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিমের ঈদ শুভেচ্ছা সিলেট জেলা যুবদলের সহ ত্রাণ বিষয়ক সম্পাদক সাইদুল আলম মাসুমের ঈদ শুভেচ্ছা কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট-জকিগঞ্জবাসীকে এম ফরিদ উদ্দিনের শুভেচ্ছা কানাইঘাটবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহেদ আহমদের ঈদ শুভেচ্ছা কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত

কানাইঘাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান মাদক ব্যবসায়ী ইসমাইল আটক

  • প্রকাশের সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়েছে

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার অভিযানে ৯৫০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল উদ্দিন (৫০) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ইসমাইল উদ্দিন সাতবাঁক ইউনিয়নের জুলাই নয়ামাটি গ্রামের মৃত তবারক আলীর পুত্র।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ মামুনার রশীদের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউনিয়নের জুলাই নয়ামাটি গ্রামে মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে।

এ সময় ইসমাইল উদ্দিনের বসত ঘর ও তার দেহ তল্লাশী করে লুঙ্গির কোচা থেকে ৯৫০ পিস ইয়াবা সহ তাকে আটক করে। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য ২ লক্ষ ৮৫ হাজার টাকা। পরে আটক মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল উদ্দিনকে কানাইঘাট থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ মামুনার রশীদ বাদী হয়ে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। থানার মামলা নং- ১৮, ১৯/১২/২০২৫ইং।

এদিকে এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ইসমাইল উদ্দিনকে বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেফতার করায় এলাকার লোকজন স্বস্তির নিঃস্বাস ফেলছেন। অনেকে জানিয়েছেন সাতবাঁক ইউনিয়নের বৃহত্তর জুলাই এলাকার বিভিন্ন গ্রামে একটি সংঘবদ্ধ ইয়াবা ব্যবসায়ী চক্র তরুণ যুব সমাজের হাতে ইয়াবা তুলে দিচ্ছে।

এতে করে এলাকায় ইয়াবা সেবীদের সংখ্যা দিন দিন বাড়ছে। যার কারনে সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো