নিজস্ব প্রতিবেদক :: কানাইঘাট উপজেলা প্রেসক্লাবে আজ ৩ ফেব্রুয়ারী দুপুরে পুনরায় সংবাদ সম্মেলন করেছেন আনসার সদস্য আজির উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেছেন পূর্বের সংবাদ সম্মেলনের বক্তব্য ও তথ্য ভুল ছিল। তিনি তার সেই ভূল স্বীকার করে আনসার-ভিডিপি’র সকল কর্মকর্তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। আনসার সদস্য আজির উদ্দিনের (স্মার্ট কার্ড নং- 60744 এপিসি)। তার বাড়ি কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়নের লখাইরগ্রামে।
আজির উদ্দিন তার বক্তব্যে বলেন, গত ০১/০২/২০২৬ইং রোজ- রবিবার, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনে আমি কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়নের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বিভিন্ন সময়ে নির্বাচনী ডিউটি করা ও আগামী ১২ ফেব্রুয়ারী ক্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচনে ডিউটি বঞ্চিত হওয়া ১৫ জন সদস্য/সদস্যার অনলাইনে আবেদন নিয়ে আমার পক্ষথেকে কিছু ভূল ব্যাখ্যা উপস্থাপিত করেছিলাম। যার কারণে আমার অজান্তে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে বলে বুঝতে পেরেছি তাই আমি ক্ষমা প্রার্থনা করছি।
সেই সাথে আমাদের বড়চতুল ইউনিয়নের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ইউনিয়ন লিডার) ফারুক আহমদ, পিতা- মৃত মকরম আলী, গ্রাম- লখাইরগ্রাম, উপজেলা- কানাইঘাট, সিলেট। তিনি আমাদের কাছে অনলাইনে আবেদন করার পর জনপ্রতি ২০০০/- (দুই হাজার) টাকা করে অগ্রিম তার কাছে দেওয়ার জন্য বলেছিলেন, সেই কথাটিও আমার অজান্তে অনিচ্ছাকৃতভাবে বলে ফেলায় আমি দুঃখ প্রকাশ করছি।
আমি ০১/০২/২০২৬ইং রোজ- রবিবারের সংবাদ সম্মেলনে আমার সঙ্গে যে ১৫ জন আনসার-ভিডিপি সদস্য ছিলেন, এসময় আমার কথায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা অফিস, জেলা অফিস ও হেড কোয়াটারের যে-সব কর্মকর্তারা কষ্ট পেয়েছেন, আমি সকলের কাছে ক্ষমা চাই, দয়া করে কেউ আমার কথায় বিভ্রান্ত না হয়ে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এসময় আনসার সদস্য আজির উদ্দিনের সঙ্গে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হাসিম, নাজিম উদ্দিন, তাজ উদ্দিন ও ভুরহান উদ্দিন। তারা সকলের বাড়ি কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়নের লখাইরগ্রামে।