1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
সিলেটে সুষ্টু ভোট গ্রহণে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে- ডিসি সারওয়ার আলম নির্বাচিত হলে জকিগঞ্জ-কানাইঘাটের জনপদ হবে উন্নয়ন ইতিহাসের- উবায়দুল্লাহ ফারুক অন্তিম সময়ে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত একটি গোষ্টি- আরিফুল হক চৌধুরী কানাইঘাট উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আজির উদ্দিন, পূর্বের বক্তব্য ও তথ্য ভুল ছিল সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র কানাইঘাটের চতুল ইউপি লিডার ফারুক আহমদের বিরুদ্ধে ভিডিপি’র অভিযোগ স্বপ্নভাঙা প্রবাস, লন্ডনের সড়কে ছেলে শাকিল, দেশের হাসপাতালে বাবার বিদায়! জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ঝিংগাবাড়ী ইউপির আব্দুল কাদির মেম্বার জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল খালিক তাপাদার স্বরণে শোক সভা অনুষ্ঠিত লন্ডনে সড়ক দূর্ঘটনায় কানাইঘাটের ব্রাহ্মণগ্রামের নাফিজুল হক শাকিল নিহত

চিরিরবন্দরে ধর্ষণের শিকার ১৫ বছরের প্রতিবন্ধী কিশোরী ২১ সপ্তাহের অন্তঃসত্ত্বা অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

  • প্রকাশের সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩৩৩ বার পড়েছে

অনলাইন ডেস্ক,মোঃ রফিকুল ইসলাম লাভলু, বিভাগীয় স্টাফ রিপোর্টার রংপুর বিভাগঃ=

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে দিপু চন্দ্র রায় (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দিপু চন্দ্র রায় চিরিরবন্দর উপজেলার পুনট্টি আশ্রমপাড়া এলাকার চন্দ্র কান্ত রায়ের ছেলে।
মামলার এজাহারে গ্রেপ্তারকৃত ছাড়া আরও চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- পুনট্টি পূর্বপাড়া এলাকার ব্রজেন নাথ রায় (৬০), পুনট্টি আশ্রমপাড়া এলাকার রাহুল চন্দ্র রায় (২৮), গোবিন্দপুর গ্রামের মহসীন আলী (৪০) ও পুনট্টি গুচ্ছগ্রাম (গমিরাহাট) এলাকার সুমিত্রা রানী (৩৩)।
এ ব্যাপারে ভুক্তভোগী প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযোগ তিনি বলেন, গত ২১ মার্চ পার্শ্ববর্তী সুমিত্রা রানীর বাড়িতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করা হয়। গত ২১ আগস্ট রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, প্রতিবন্ধী কিশোরী ২১ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং মামলার মূল আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডি// নিজস্ব প্রতিবেদক দৈনিক তোকদার নিউজ.কম /এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো