1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবন ও রাজনৈতিক ক্যারিয়ার জনগণ যেন হয়রানি ছাড়া সেবা পায়, সেটিই আমাদের লক্ষ্য-আবুল হাসান এমপি কানাইঘাটের প্রতিবন্ধী যুবক রাসেল চাকরির আশায় ঢাকায় গিয়ে নিখোঁজ সংরক্ষিত নারী আসনে হারিছ চৌধুরীর কন্যা সামিরা তানজিন চৌধুরী আলোচনায় মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে কানাইঘাটের রেহিমা বেগম নিখোঁজ আগামীকাল বুধবার সকাল থেকে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে- ইসি সানাউল্লাহ সিলেটে সুষ্টু ভোট গ্রহণে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে- ডিসি সারওয়ার আলম নির্বাচিত হলে জকিগঞ্জ-কানাইঘাটের জনপদ হবে উন্নয়ন ইতিহাসের- উবায়দুল্লাহ ফারুক অন্তিম সময়ে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত একটি গোষ্টি- আরিফুল হক চৌধুরী কানাইঘাট উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আজির উদ্দিন, পূর্বের বক্তব্য ও তথ্য ভুল ছিল

জনগণ যেন হয়রানি ছাড়া সেবা পায়, সেটিই আমাদের লক্ষ্য-আবুল হাসান এমপি

  • প্রকাশের সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেট-০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান বলেছেন, আমার কোন পাতিনেতা থাকবে না। আমি এমপি সাবের লোক এ রকম পরিচয় দিয়ে কেউ কোন সুবিধা নিতে পারবে না, এ সুযোগ আমি দিবো না।

পুলিশ প্রশাসনের প্রতি উদ্দেশ্য করে তিনি বলেন, এজন্য আমি চাই আপনারা স্বচ্ছভাবে আইনশৃঙ্খলা প্রয়োগ করার চেষ্টা করুন। একজন মানুষ দোষী তাকে আপনি গ্রেফতার করুন, আমরা সহযোগিতা করবো। আর একজন ভাল মানুষ তাকে আপনি হয়রানি করবেন এটা আমি মেনে নেবো না।

তিনি বলেন, এই দেশ গণতান্ত্রিক দেশ। একজন ভাল মানুষ যে কোন রাজনৈতিক দল করতে পারে, রাজনৈতিক দল করা কোন অপরাধ নয়। এ জন্য রাজনৈতিক দল করলেই আপনি হয়রানি করবেন এটা কিন্তু আমি মেনে নেবো না। এক্ষেত্রে আমি জিরো টলারেন্সে অবস্থান নেবো।

শনিবার (২১ ফেব্রুয়ারি) জকিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারি কোনো অফিসে দালাল দেখতে চাইনা, জনগণ যেন হয়রানি ছাড়া সেবা পায়, সেটিই আমাদের লক্ষ্য।

নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসান কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়নের কথা বলতে গিয়ে বলেন, পর্যায়ক্রমে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ সময় জনগণের ভোগান্তি লাঘব ও সেবার মান উন্নয়নে প্রশাসনের সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো