1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ কানাইঘাটের দিঘীরপার পুর্ব ইউপির নাগরিকবৃন্দ’কে দেলওয়ার হোসাইনের ঈদ শুভেচ্ছা কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিমের ঈদ শুভেচ্ছা সিলেট জেলা যুবদলের সহ ত্রাণ বিষয়ক সম্পাদক সাইদুল আলম মাসুমের ঈদ শুভেচ্ছা কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট-জকিগঞ্জবাসীকে এম ফরিদ উদ্দিনের শুভেচ্ছা কানাইঘাটবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহেদ আহমদের ঈদ শুভেচ্ছা কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত

ঝড়ের সম্ভাবনা দেশের সাত জেলায় ৬০-৮০কি.মি.বেগে।

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২২২ বার পড়েছে

News

নিউজএডিটর:মোঃলিমনতোকদার।

দেশের সাতটি জেলার ওপর দিয়ে ৬০থেকে ৮০কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।ওইসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন,মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রংপুর,দিনাজপুর,বগুড়া,টাঙ্গাইল,ঢাকা,ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০থেকে ৮০কিলোমাটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।তাই এসব এলাকার নৌবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,দেশের সাত জেলায় ৬০-৮০কি.মি.বেগে ঝড়ের সম্ভাবনা।

অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছেন,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।এই অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা অঞ্চলসহ সিলেট বিভাগের কিছু কিছু এলাকা ও রংপুর,ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।ঢাকায় এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০থেকে ১৫কিলোমিটার,যা দমকা আকারে ৩০থেকে ৪০কিলোমিটার পর্যন্ত ওঠে যেতে পারে।
বুধবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে,৩৭ডিগ্রি সেলসিয়াস।ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩দশমিক ৪ডিগ্রি সেলসিয়াস।আর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে,৩১মিলিমিটার।

দৈনিক তোকদার নিউজ ডট কম।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো