নিজস্ব প্রতিবেদক :: কানাইঘাটের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার কানাইঘাট উপজেলার কয়েকটি স্থানে গিয়ে নগদ অর্থ প্রদান করছেন এসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেইন।
সকাল ১১টায় উপজেলার দিঘীরপার পূর্ব ইউপির শাহপুর গ্রামের মরহুম সাইদুর রহমানের অসহায় মা ও সন্তানদের হাতে নগদ অর্থ প্রদান করেন কানাইঘাট এসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেইন।
এরপর বিকাল ৩টায় কানাইঘাট পৌরসভাস্থ ইট এন্ড মিট রেস্টুরেন্ট-এ এক অনুষ্ঠানে উপজেলার ২৫ জন দরিদ্র ও অসহায় এবং অসুস্থ রোগীদের মধ্যে চিকিৎসা সহযোগিতার জন্য নগদ অর্থ প্রদান করেন কানাইঘাট এসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেইন।
এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলামসহ অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, ইউপি সদস্য রমিজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য কুতুব উদ্দিন, যুবনেতা সাইদুল আলম মাসুম, কনটেইন ক্রিয়েটর তুফায়েল ইসলাম তুহিন, অবঃ সেনা কর্মকর্তা আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, ঠিকাদার মখলিছুর রহমান, ব্যবসায়ী নজরুল ইসলাম বেলাল প্রমুখ।