1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ কানাইঘাটের দিঘীরপার পুর্ব ইউপির নাগরিকবৃন্দ’কে দেলওয়ার হোসাইনের ঈদ শুভেচ্ছা কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিমের ঈদ শুভেচ্ছা সিলেট জেলা যুবদলের সহ ত্রাণ বিষয়ক সম্পাদক সাইদুল আলম মাসুমের ঈদ শুভেচ্ছা কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট-জকিগঞ্জবাসীকে এম ফরিদ উদ্দিনের শুভেচ্ছা কানাইঘাটবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহেদ আহমদের ঈদ শুভেচ্ছা কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত

নির্বাচিত হলে জকিগঞ্জ-কানাইঘাটের জনপদ হবে উন্নয়ন ইতিহাসের- উবায়দুল্লাহ ফারুক

  • প্রকাশের সময় রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পড়েছে

সিলেট-৫ আসনে জমিয়ত-বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, আমি এমপি নির্বাচিত হলে জকিগঞ্জ-কানাইঘাটের জনপদ হবে উন্নয়ন ইতিহাসের সাক্ষী।

গতকাল শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে খেজুরগাছ মার্কার নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

জকিগঞ্জ–কানাইঘাটের দীর্ঘদিনের অবহেলিত বাস্তবতা বদলে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, উন্নয়নের দিক থেকে এই জনপদ যে পরিমাণ বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছে, তা আর চলতে দেওয়া যায় না। পরিকল্পিত উদ্যোগ, সৎ নেতৃত্ব ও জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে এই পিছিয়ে পড়া এলাকাকেও সামনে আনা সম্ভব।

তিনি আরও বলেন, আমাকে যদি জনগণ নির্বাচিত করেন, তাহলে আগামী পাঁচ বছরে জকিগঞ্জ–কানাইঘাটের উন্নয়ন ঘাটতি পূরণে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মতো মৌলিক খাতগুলোকে অগ্রাধিকার দিয়ে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ জনপদ গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।

জনসভায় উপস্থিত সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে উবায়দুল্লাহ ফারুক বলেন, এই এলাকার পরিবর্তন একক কারও পক্ষে সম্ভব নয়; জনগণের ঐক্য ও সচেতন অংশগ্রহণই পারে জকিগঞ্জ–কানাইঘাটকে নতুন পথে এগিয়ে নিতে।

জনসভায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকসহ বিএনপি, জমিয়তের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার বিভিন্নস্থরের দায়ীত্বশীল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো