1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ কানাইঘাটের দিঘীরপার পুর্ব ইউপির নাগরিকবৃন্দ’কে দেলওয়ার হোসাইনের ঈদ শুভেচ্ছা কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিমের ঈদ শুভেচ্ছা সিলেট জেলা যুবদলের সহ ত্রাণ বিষয়ক সম্পাদক সাইদুল আলম মাসুমের ঈদ শুভেচ্ছা কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট-জকিগঞ্জবাসীকে এম ফরিদ উদ্দিনের শুভেচ্ছা কানাইঘাটবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহেদ আহমদের ঈদ শুভেচ্ছা কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত

লন্ডনে সড়ক দূর্ঘটনায় কানাইঘাটের ব্রাহ্মণগ্রামের নাফিজুল হক শাকিল নিহত

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: যুক্তরাজ্যের লন্ডনে সড়কে নাফিজুল হক শাকিল (২৩) এক যুবক নিহত হয়েছেন। শাকিলের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি ব্রাহ্মণগ্রামে।

সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে তিন মারা যান।শাকিল বাইকে করে ফুড ডেলিভারির কাজ করতেন বলে জানা গেছ। তিনি ব্রাহ্মণগ্রামের বাসিন্দা ব্যবসায়ি ফয়জুল করিমের একমাত্র ছেলে।

চিকিৎসকদের বরাতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাফিজ সোহেল আহমেদ।

জানা যায়, গতবছর উচ্চ শিক্ষা অর্জনে লক্ষ্যে যুক্তরাজ্যে আসেন শাকিল। আর্থিক সংকটে পড়ালেখা সম্পন্ন করা হয়নি। পরবর্তীতে জীবিকার তাগিদে ফুড ডেলিভারি কাজে নিয়োজিত হয়ে পড়ে।

গত বুধবার (১৪ জানুয়ারি) লন্ডনের কর্মাশিয়াল রোডে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারের দরজা হুট করে খুলে ফেললে সাইকেল আরোহী শাকিল ধাক্কা খেয়ে মাটিতে লুটে পড়েন। পেছন থেকে আসা একটি লরি তার উপর দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় রাতে তিনি মারা যান।

নিহত শাকিলের একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাফিজ সোহেল আহমেদ আরও বলেন, শাকিলের মৃত্যুর সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের লোকজনের সাথে আলাপ আলোচনা করে লাশ প্রেরণ ও জানাজার নামাজের সময় নির্ধারণ করা হবে।

তিনি নিহতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগে গত ১১ জানুয়রি যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের বোলটন এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সিলেটি প্রবাসী বাংলাদেশি ছিলেন। নিহত প্রবাসীর নাম মছরব আলী (৫৪)। তিনি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মইনপুর গ্রামের বাসিন্দা।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো