1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ পেল শাহীন আহমদ টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ কানাইঘাটের দিঘীরপার পুর্ব ইউপির নাগরিকবৃন্দ’কে দেলওয়ার হোসাইনের ঈদ শুভেচ্ছা কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিমের ঈদ শুভেচ্ছা সিলেট জেলা যুবদলের সহ ত্রাণ বিষয়ক সম্পাদক সাইদুল আলম মাসুমের ঈদ শুভেচ্ছা কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট-জকিগঞ্জবাসীকে এম ফরিদ উদ্দিনের শুভেচ্ছা কানাইঘাটবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহেদ আহমদের ঈদ শুভেচ্ছা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ পেল শাহীন আহমদ

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেল সিলেটের কানাইঘাট উপজেলার শাহীন আহমেদ। এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়ে মানবিক বিভাগে থাকা শাহীনের রেজিস্ট্রেশন কার্ডে গড়মিল থাকায় পরীক্ষা দেওয়া অনিশ্চিত ছিল। পরে শিক্ষামন্ত্রীর নির্দেশে ও সিলেট শিক্ষাবোর্ডের সচিবের সহযোগিতায় বুধবার তার ফরম পূরণ ও রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়। যার কারণে সে আগামী ২১ এপ্রিলের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মানবিক বিভাগ থেকে সুযোগ পেয়েছে।

শাহীন কানাইঘাট উপজেলার ৪ নং সাতবাঁক ইউনিয়নের জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সে ওই স্কুলের মানবিক বিভাগের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর। তিনি বলেন, যখনই শাহীন বিষয়টি শিক্ষামন্ত্রী বরাবর দরখাস্ত দেয়, সাথে সাথেই তিনি শাহীনের ফরম পূরণের যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ওই রাতেই নির্দেশ দেন৷ পরে আমি পরদিনই শাহীনকে ও তার স্কুলের শিক্ষককে ডেকে বোর্ডের টাকায় তার মানবিক বিভাগের ফরম পূরণ ও রেজিষ্ট্রেশন সম্পন্ন করি। যার কারণে সে আগামী এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করতে পারবে।

জানা যায়, শাহীন আহমেদ সিলেট শিক্ষাবোর্ডের অধীনে সিলেট জেলার কানাইঘাট উপজেলার জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের (১৩০৩৭০) একজন এসএসসি পরীক্ষার্থী। সে নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর মানবিক শাখায় ভর্তি হয় এবং নিয়মিত ক্লাস করে। এখন ২০২৬ সালে অনুষ্টিতব্য এসএসসি পরিক্ষায় বিদ্যালয় থেকে রেজিষ্ট্রেশন কার্ডে সাইন করার সময় সে মানবিক শাখায় তার নাম থাকার পর সে তার নাম খুঁজে পায় নাই। পরে সে সাথে সাথে বিদ্যালয়ের অফিস কর্তৃপক্ষকে অবগত করে। পরে দায়িত্বরত অফিস সহকরী তার নাম বিজ্ঞান বিভাগের পেজ থেকে খুঁজে বের করেন যে রেজিষ্ট্রেশন হয়েছে। পরে তার পরীক্ষা অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে।

পরে সে গত ২৯ মার্চ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা সচিব বরাবরে দরখাস্ত দেন। পরে সেটা শিক্ষামন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি সিলেট শিক্ষাবোর্ডকে বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। পরে সিলেট শিক্ষাবোর্ড থেকে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রিদওয়ানুল ইসলাম ও শিক্ষার্থী শাহীনকে বোর্ডে ডেকে তার ফরম ফিলাপ সম্পন্ন করা হয়। এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য বুধবার তার সকল কার্য সম্পন্ন হয়৷ যার কারণে আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শাহীনের আর কোনো বাঁধা থাকলো না।

এবিষয়ে এসএসসি পরীক্ষার্থী শাহীন আহমেদ বলেন, আমি আর্টসে ভর্তি ছিলাম। এখন রেজিষ্ট্রেশন কার্ডে স্বাক্ষর করতে গিয়ে দেখি আমি সাইন্সের। পরে আমার সামনে আর কোনো পথ খোলা না পেয়ে শিক্ষামন্ত্রী ও সচিব বরাবরে দরখাস্ত দেই। পরে স্যার তাৎক্ষণিক সিলেট শিক্ষাবোর্ডে জানিয়ে আমাকে আর্টসে পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ করার সুযোগ দেন। আমি মাননীয় শিক্ষামন্ত্রী সহ সকলের কাছে কৃতজ্ঞ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো