1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ কানাইঘাটের দিঘীরপার পুর্ব ইউপির নাগরিকবৃন্দ’কে দেলওয়ার হোসাইনের ঈদ শুভেচ্ছা কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিমের ঈদ শুভেচ্ছা সিলেট জেলা যুবদলের সহ ত্রাণ বিষয়ক সম্পাদক সাইদুল আলম মাসুমের ঈদ শুভেচ্ছা কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট-জকিগঞ্জবাসীকে এম ফরিদ উদ্দিনের শুভেচ্ছা কানাইঘাটবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহেদ আহমদের ঈদ শুভেচ্ছা কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত

শিক্ষার্থীর টিফিনের টাকায় দিয়ে গাছের চারা বিতরন করেন। অনলাইন ডেস্ক মোঃরফিকুলইসলাম লাভলু,বিভাগীয় স্টাফ রিপোর্টার রংপুর বিভাগঃ-

  • প্রকাশের সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১২ বার পড়েছে

এক হাতে গাছের চারা,অন্য হাতে মাদককে লাল কার্ড এমনই অভিনব দৃশ্য দেখা যায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে দিনাজপুরের খানসামা উপজেলা চত্বরে।
শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদককে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করেছেন তারা।ওই সংগঠন আগামী তিন মাস এ কার্যক্রম সারাদেশে পরিচালনা করবে।
বৃহস্পতিবার দুপুরে খানসামা উপজেলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্যরা টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন।শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে মাদক ও ধর্ষণবিরোধী শপথ নেন।এ সময় তারা সব অন্যায়কে লাল কার্ড প্রদর্শন করে সবুজ বাংলা গড়ার শপথ নিয়ে স্লোগান দেন।
বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে খানসামা উপজেলা চত্বরে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও আহমেদ মাহবুব-উল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আলম চৌধুরী,লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল,খানসামা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিক আহমেদ শামীম,খানসামা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরনবী ইসলাম,প্রচার সম্পাদক এম এ রকি প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন,লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা তাদের জমানো টাকায় গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির শুরু করেছেন।আগামী তিন মাস এ কার্যক্রম সারাদেশে পরিচালনা করা হবে।গত ৫ বছরে সংগঠনটি ৪ লাখ গাছের চারা বিতরণ করেছেন।এবছর সারাদেশে ১ লাখ গাছের চারা উপহার হিসেবে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিতরণ করা হবে।

বিডি// নিজস্ব প্রতিবেদক দৈনিক তোকদার নিউজ.কম এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো