1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ কানাইঘাটের দিঘীরপার পুর্ব ইউপির নাগরিকবৃন্দ’কে দেলওয়ার হোসাইনের ঈদ শুভেচ্ছা কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিমের ঈদ শুভেচ্ছা সিলেট জেলা যুবদলের সহ ত্রাণ বিষয়ক সম্পাদক সাইদুল আলম মাসুমের ঈদ শুভেচ্ছা কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট-জকিগঞ্জবাসীকে এম ফরিদ উদ্দিনের শুভেচ্ছা কানাইঘাটবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহেদ আহমদের ঈদ শুভেচ্ছা কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ নিহত

  • প্রকাশের সময় রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৮৭ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেটের কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডোনা সীমান্তে ভারতের অভ্যন্তরে অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ (২৩) নামে এক বাংলাদেশী যুবক নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে দনা সীমান্তবর্তী ১৩৩৫নং মেইন পিলারের ভারতের ৩’শ গজ ভিতরে।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী ডোনা পাত্তিছড়া গ্রামের আব্দুর রহিমের পুত্র শাকিল আহমদ সহ আরো দুই জন রবিবার দুপুরে ডোনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের দনা খাসিয়া পুঞ্জিতে প্রবেশ করে সুপারি পাড়তে যায়। এ সময় অস্ত্রধারী খাসিয়ারা তাদের উপর গুলি করলে শাকিল আহমদ গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় শাকিল আহমদকে তার সহযোগীরা বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে সে মারা যায়।
ডোনা বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা হলে, ভারতীয় খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেট নিয়ে যাওয়ার পথে সে মারা গেছে বলে জানতে পেরেছেন। তবে তার লাশ কোথায় রয়েছে এ ব্যাপারে তারা কিছু বলেননি।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, ভারতীয় খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ নামে এক যুবকের সংবাদ তিনি ডোনা বিজিবি ক্যাম্প থেকে জানতে পেরেছেন। তার লাশ কোথায় রয়েছে খোঁজ নিচ্ছে পুলিশ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো