1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিমের ঈদ শুভেচ্ছা সিলেট জেলা যুবদলের সহ ত্রাণ বিষয়ক সম্পাদক সাইদুল আলম মাসুমের ঈদ শুভেচ্ছা কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট-জকিগঞ্জবাসীকে এম ফরিদ উদ্দিনের শুভেচ্ছা কানাইঘাটবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহেদ আহমদের ঈদ শুভেচ্ছা কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত সিটি কর্পোরেশনসমূহের পরিচ্ছন্নতা কর্মীদেরকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী সিলেটের হাউজিং এস্টেটে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় রশিদ আলী গ্রেফতার কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে দরিদ্র মানুষের মধ্যে অর্থ প্রদান নদী ভাঙন রোধে ব্যবস্থা নিতে মন্ত্রী এ্যানির সঙ্গে মুফতি আবুল হাসান এমপির সাক্ষাৎ

স্বপ্নভাঙা প্রবাস, লন্ডনের সড়কে ছেলে শাকিল, দেশের হাসপাতালে বাবার বিদায়!

  • প্রকাশের সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৪ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: টগবগে তরুণ শাকিল। চোখেমুখে ছিল রঙিন স্বপ্ন, বুকভরা আশা। উচ্চশিক্ষা আর একটি সুন্দর ভবিষ্যতের খোঁজে গত বছরই পাড়ি জমিয়েছিল যুক্তরাজ্যে। হয়তোবা পরিবার, বন্ধু, স্বজনসবার কাছে সে ছিল সম্ভাবনার নাম। কিন্তু সময়ের নির্মম পরিহাসে এক বছরের মাথায় আচমকা এক ঝড় শাকিলের সব স্বপ্ন চুরমার করে দেয়।

গত ১৪ জানুয়ারি, লন্ডনের কর্মাশিয়াল রোডে সাইকেল চালিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারের দরজা হঠাৎ খুলে গেলে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়েন শাকিল। মুহূর্তের মধ্যেই পেছন থেকে আসা একটি লরি তার ওপর দিয়ে চলে যায়। ভয়াবহ সেই দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন।

খবর পেয়ে লন্ডন পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাকিলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৯ জানুয়ারি) না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

এদিকে ছেলের দুর্ঘটনার খবর পৌঁছাতেই দেশে আরেকটি নীরব ট্র্যাজেডি ঘটে যায়। শাকিলের বাড়ী সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী এলাকার ব্রাম্মণগ্রামে। এদিকে শাকিলের বাবা গাছবাড়ী বাজারের ব্যবসায়ী ফজলুল হক, এই দুঃসংবাদ শুনে স্ট্রোকে আক্রান্ত হন। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কথা বিবেচনায় রেখে ছেলের মৃত্যুর খবর আর তাকে জানানো হয়নি।

কিন্তু নিয়তির লিখন আর ঠেকানো গেল না। আজ ছেলের পথ ধরেই পরপারের বাসিন্দা হলেন বাবাও। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হয়তো বেঁচে থাকলে শেষবারের মতো হলেও ছেলের নিথর দেহটি দেখার সুযোগ পেতেন-কিন্তু সেই শেষ দেখাটুকুও আর হলো না।

শাকিলের মরদেহ এখনো দেশে পৌঁছায়নি। বাবা-ছেলের জীবনের শেষ অধ্যায় যেন একই শোকের সুতোয় বাঁধা রইল,দূরত্ব, অপেক্ষা আর অপূর্ণতায়।

সবই মহান আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছা। আমরা দোয়া করি, আল্লাহ তায়ালা যেন শাকিল ও তার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এই শোক সইবার শক্তি ও ধৈর্য শোকাহত পরিবারকে দান করেন।

লেখক : মাহবুবুর রশিদ, সম্পাদক- কানাইঘাট টিভি।।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো