1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত প্রসঙ্গ :: সীমান্তে পুশ ইন, আইন ও মানবতার লঙ্ঘন বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা কানাইঘাটে কবরস্থানের কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে আদালতে প্রেরণ জৈন্তাপুরে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র এক দশকপূর্তি অনুষ্ঠান পালন

সিলেটের হাউজিং এস্টেটে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় রশিদ আলী গ্রেফতার

  • প্রকাশের সময় বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পড়েছে

অনলাইন রিপোর্ট :: সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে দিনে দুপুরে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বুধবার (১১ মার্চ) ভোরে বিমানবন্দর থানা পুলিশের একটি দল কানাইঘাট থানা পুলিশের সহযোগীতায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত রশিদ আলীকে ইতোমধ্যে নিয়ে আসা হয়েছে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায়।

গ্রেফতারকৃত রশিদ আহমদ ওরফে রশিদ আলী কানাইঘাট থানাধীন বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। পুলিশের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে তাকে নিয়ে মহানগর পুলিশের পক্ষ থেকে প্রেস বিফ্রিং করা হতে পারে।

পুলিশের একটি সূত্র জানায়, গ্রেফতারকৃত রশিদ আলী আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। হাউজিং এস্টেট এলাকায় সিএনজি অটোরিকশা থামিয়ে যেকয়েকজন ছিনতাইকারী ছিলো তাদের মধ্যে রশিদ আলী সিএনজি অটোরিকশা থামিয়ে ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নিতে যাকে দেখা সিসি ক্যামেরার ফুটেজে।

গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশ্যে দিনদুপুরে হাইজিং এস্টেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে তিনটি মোটরসাইকেল যোগে ৬জন ছিনতাইকারী যাত্রী ইয়াসমিন আক্তারের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এসময় ছিনতাইকারীরা ব্যাগ থেকে ইয়াসমিন আক্তারের টাকা নিলেও আইফোন ও এটিএম কার্ড একটি রেস্টুরেন্টের সামনে রেখে যায়।

সিসিটিভি ফুটেজ দেখা যায়, হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে একটি অটোরিকশা যাচ্ছিলো। তিনটি মোটর সাইকেলে এসে ৬ জন লোক ওই অটোরিকশার গতিরোধ করে। এরপর একজন মোটরসাইকেল থেকে নেমে অটিরিকশার ভেতরে থাকা ব্যাগ ধরে টানাটানি করে। কিছুক্ষণ টানাহ্যাঁচড়ার পর ব্যাগটি নিজের আয়ত্বে নিয়ে মোটর সাইকেল আরোহীরা চলে যায়।

এসময় অটোরিকশা থেকে নেমে এক নারীকে চিৎকার করতে দেখা যায়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ইয়াসমিন আক্তার সাধারণ ডায়রি করেন। ডায়েরি সূত্রে জানা যায়, কর পরিদর্শক ইয়াছমিন আক্তার অফিস থেকে সিএনজি অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। ৬ জন ছিনতাইকারী সিএনজি অটোরিকশা থামিয়ে পিস্তল ঠেকিয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে যায়। যাতে ১৫ থেকে ২০ হাজার টাকার মতো ছিলো। ছিনতাইকারীরা টাকা ও স্বাক্ষর করা চেক বইয়ের কয়েকটি পাতা নিয়ে যায়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো