অনলাইন ডেস্ক :: মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে কানাইঘাটের এক নারী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ নারীর নাম মোছা: রেহিমা বেগম। তিনি ঝিংগাবাড়ী ইউনিয়নের গোয়ালজুর গ্রামের জাকারিয়া আহমদের মাতা।
জানা যায়, গত মঙ্গলবার ওমরাহ করতে গেলে মোছা: রেহিমা বেগম হঠাৎ হারিয়ে যান। বুধবার পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। এ ব্যাপারে মক্কায় বসবাসরত বাংলাদেশিদের সহযোগিতা কামনা করছেন ছেলে জাকারিয়া আহমদ।
কেউ রেহিমা বেগমের সন্ধান পেলে মক্কায় বাংলাদেশ হজ্ব মিশন অথবা 0502758758 এই নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। বাংলাদেশে যোগাযোগ নাম্বার আব্দুর রাজজাক মেম্বার ০১৭১৫৩৮৮৫৪৮।