1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাটের রুহেল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত কানাইঘাটে ১৫৮ পিস ভারতীয় কম্বল সহ ট্রাক চালক আটক : মামলা দায়ের কানাইঘাটের বড়বন্দ তৃতীয় খন্ড গ্রামে গৃহবধূ হত্যার ঘাতক স্বামীকে খোঁজছে পুলিশ কানাইঘাটে ড. জাকি মোস্তফা টুটুলের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কানাইঘাটের সাতবাঁক ঈদগাহ প্রাঙ্গনে চিরনিদ্রায় শায়িত ভাষাবিদ ইসমাঈল আলম কানাইঘাটে ডাক্তার মুজাম্মিল আলী ওয়েল ফেয়ার ট্রাস্টের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ ১৯৭১ কানাইঘাটে যুদ্ধ করে সাহস ও বীরত্বের জন্য যারা বিভিন্ন খেতাবে ভূষিত হন শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ পেল শাহীন আহমদ টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

কানাইঘাটের প্রতিবন্ধী যুবক রাসেল চাকরির আশায় ঢাকায় গিয়ে নিখোঁজ

  • প্রকাশের সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫৯ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: কানাইঘাট উপজেলার লখাইর গ্রামের প্রতিবন্ধী যুবক রাসেল গত ১৫ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। অনলাইনে পাওয়া একটি নুরানী প্রশিক্ষক পদে ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকরির আশায় স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন তিনি। রাত ৯টায় সিলেট থেকে ঢাকাগামী গাড়ীতে ওঠার সময় স্ত্রী খাদিজা বেগমকে ফোন করে জানান তিনি রওয়ানা দিয়েছেন।

পরদিন ভোর ৫টায় ঢাকায় পৌঁছে আবার ফোন করে বলেন, তিনি নিরাপদে গাড়ী থেকে নেমেছেন। কিন্তু এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। হঠাৎ সকাল ৯টার দিকে রাসেল আবার ফোন করে কান্নাজড়িত কণ্ঠে স্ত্রীকে জানান তাকে অপহরণ করে দুর্বৃত্তরা একটি ঘরে বন্দী করে রেখেছে। “আমাকে বাঁচাও” এই আর্তনাদ শোনার পরপরই আবার ফোন বন্ধ হয়ে যায়।

তারপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কিন্তু আজ প্রায় ৭ দিন পেরিয়ে গেলেও প্রতিবন্ধী রাসেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্বামীর অপেক্ষায় দিশেহারা স্ত্রী খাদিজা বেগম বারবার আহাজারী করে বলছেন, “আমার স্বামী রাসেলকে ফিরিয়ে দিন।

আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না।” কেউ যদি রাসেলের কোনো সন্ধান পেয়ে থাকেন, অনুগ্রহ করে ০১৭৮৯০৬১২৮৩ নম্বরে তার স্ত্রী খাদিজা বেগমের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। মানবিক কারণে সকলের সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো