1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাটবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহেদ আহমদের ঈদ শুভেচ্ছা কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত সিটি কর্পোরেশনসমূহের পরিচ্ছন্নতা কর্মীদেরকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী সিলেটের হাউজিং এস্টেটে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় রশিদ আলী গ্রেফতার কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে দরিদ্র মানুষের মধ্যে অর্থ প্রদান নদী ভাঙন রোধে ব্যবস্থা নিতে মন্ত্রী এ্যানির সঙ্গে মুফতি আবুল হাসান এমপির সাক্ষাৎ কানাইঘাট উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন ইমজার কমিটি গঠন মাহবুবুর রহমান রিপন, সভাপতি আনিস রহমান সম্পাদক রোজা সমাচার: সিলেট অঞ্চলে সেহরিকে অনেকে আদর করে ‘ফতা’ বলে ডাকে- রোজা সমাচার: সিলেট অঞ্চলে সেহরিকে অনেকে আদর করে ‘ফতা’ বলে ডাকে

সিটি কর্পোরেশনসমূহের পরিচ্ছন্নতা কর্মীদেরকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪২ বার পড়েছে

অনলা্ইন ডেস্ক :: দেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীর জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার, মার্চ ১৫, ২০২৬, বিকেল সাড়ে তিনটায় সংসদ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিজ কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকদের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্য সিটি কর্পোরেশনসমূহের প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই সহায়তা তাঁদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি নগর সেবায় নিয়োজিত সকল কর্মীর কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো