1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা কানাইঘাটে কবরস্থানের কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে আদালতে প্রেরণ জৈন্তাপুরে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র এক দশকপূর্তি অনুষ্ঠান পালন কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন আহমদ চৌধুরী’র ঈদ শুভেচ্ছা বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ ঈদের বন্ধে জরুরী কাজে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন আফছার উদ্দিন চৌধুরী ঈদ শুভেচ্ছা জানালেন কানাইঘাট উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহেদ আহমদ ভ্যান গাড়ির ধাক্কায় কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী অভি দাসে’র মৃত্যু : আটক- ০১

কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে দরিদ্র মানুষের মধ্যে অর্থ প্রদান

  • প্রকাশের সময় সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪০৮ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীর প্রিয় সংগঠন কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো উপজেলার প্রায় দেড় হাজার অসহায় নারী-পুরুষের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৯ মার্চ) দুপুর ১২টায় কানাইঘাট পৌরশহরের ইট এন্ড মিট রেস্টুরেন্টে এসব অর্থ সহায়তা প্রদান করা হয়। অর্থ সহায়তা প্রদানের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে কানাইঘাট পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাওসার আহমদের সভাপতিত্বে ও কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিষ্ট মাষ্টার মহি উদ্দিন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আলিম উদ্দিন আলিম, বড়চতুল ইউপি সদস্য মাওলানা খলিলুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ।

স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সূধীজনরা বলেন, কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন প্রতিষ্টার পর থেকে মানবিক এ সংগঠনের সাথে জড়িত সদস্যরা কানাইঘাটের দারিদ্র বিমোচন ও শিক্ষার উন্নয়নের পাশাপাশি সব সময় আত্ম-মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। বিভিন্ন দুর্যোগ সহ পবিত্র রমজান ও ঈদের সময় কানাইঘাটের শত শত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা এবং খাদ্য সামগ্রী বিতরণ করে থাকেন।

এছাড়া দরিদ্র কুটিহীন মানুষের ঘর-বাড়ি নির্মাণে সহায়তা করে থাকেন। এবারের রমজান মাসে প্রায় হাজারো মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করায় সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি কৃষিবিদ নিজাম উদ্দিন চৌধুরী, বর্তমান সভাপতি মানবিক ব্যাক্তিত্ব ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আল্লামা মুশাহিদ (রহ.) সুযোগ্য পুত্র বিশিষ্ট সমাজসেবী রশিদ আহমদ সহ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সূধীজন।

নগদ অর্থ সহায়তা পেয়ে অনেকে কেঁদে ফেলেন। তারা বলেন, যে অর্থ তারা পেয়েছেন তা দিয়ে রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনবেন। তারা কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও দীর্ঘায়ী কামনা করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো