1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

ঈদ শুভেচ্ছা জানালেন কানাইঘাট উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহেদ আহমদ

  • প্রকাশের সময় সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৭৪ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কানাইঘাট উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ফ্রান্স বাংলাদেশ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো যায়। তাই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শাহেদ আহমদ আরও বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। কোরবানির এই মহান আদর্শকে ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ সম্ভব হবে।

তিনি বলেন, প্রবাসে অবস্থান করলেও জন্মভূমি কানাইঘাটের মানুষের প্রতি তার ভালোবাসা, দায়বদ্ধতা ও দায়িত্ববোধ সবসময় অটুট রয়েছে। এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, ঐক্য এবং সার্বিক অগ্রগতির লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

পবিত্র ঈদুল আজহা সবার জীবনে শান্তি, সম্প্রীতি, ত্যাগের মহিমা ও কল্যাণ বয়ে আনুক-এমন শুভকামনাও ব্যক্ত করেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহেদ আহমদ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো