1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

জৈন্তাপুরে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র এক দশকপূর্তি অনুষ্ঠান পালন

  • প্রকাশের সময় সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৪০ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় বে-সরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’র এক দশক পূর্তি অনুষ্ঠান পালন করা হয়েছে। ২৫ মে সোমবার বিকেলে জৈন্তাপুর প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

বাংলা টিভি’র জৈন্তাপুর-গোয়াইনঘাট প্রতিনিধি ও জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন রাজুর সভাপতিত্বে ও সহ-সভাপতি আব্দুল হালিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব।

প্রধান অতিথির বক্তব্যে পলি রাণী দেব বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। বাংলা টিভি গত এক দশকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শক প্রিয়তা অর্জন করেছে। আমরা আশা করি, আগামীতেও তারা সঠিক তথ্য তুলে ধরে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মাহবুবুর রহমান মোল্লা, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের আজীবন সদস্য আলতাফ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক শোয়েব উদ্দিন, সাবেক সভাপতি নুরুল ইসলাম, সদস্য মীর সোয়েব আহমদ, টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা‘র সভাপতি হুমায়ুন আহমদসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

এতে বক্তারা বাংলা টিভি’র উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও গঠনমূলক প্রচারণার মাধ্যমে বাংলা টিভি সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সাংবাদিকতাকে দেশের উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা যেন সবসময় সত্যের পথে অবিচল থাকে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো