1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা কানাইঘাটে কবরস্থানের কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে আদালতে প্রেরণ জৈন্তাপুরে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র এক দশকপূর্তি অনুষ্ঠান পালন কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন আহমদ চৌধুরী’র ঈদ শুভেচ্ছা বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ ঈদের বন্ধে জরুরী কাজে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন আফছার উদ্দিন চৌধুরী ঈদ শুভেচ্ছা জানালেন কানাইঘাট উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহেদ আহমদ ভ্যান গাড়ির ধাক্কায় কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী অভি দাসে’র মৃত্যু : আটক- ০১

সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি

  • প্রকাশের সময় সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪০ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের আসনে উন্নয়ন তদারকি এবং রাজনৈতিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের (এমপি)। এরই ধারাবাহিকতায় সিলেট-০৫ আসনের বিশেষ দায়িত্ব পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাম্মী আক্তার এমপি।

​গতকাল শনিবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দলটির ৩৬ জন নারী এমপিকে বিরোধী দলের মোট ৭৯টি আসনের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।

​এই সিদ্ধান্ত অনুযায়ী, শাম্মী আক্তার এমপিকে সিলেট-৫ আসনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকি এবং রাজনৈতিক সার্বিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়। এর পাশাপাশি তিনি ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আসনেও একই দায়িত্ব পালন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

​দলীয় এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে উন্নয়ন কাজের গতি বৃদ্ধি এবং রাজনৈতিক সমন্বয় আরও জোরালো হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট রাজনৈতিক মহল।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো