1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত প্রসঙ্গ :: সীমান্তে পুশ ইন, আইন ও মানবতার লঙ্ঘন বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি

রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “খেলাধুলা তরুণ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলা ও নেতৃত্বগুণ অর্জনে বিশেষ সহায়তা করে। রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘদিন ধরে সিলেটের শিক্ষা ও ক্রীড়াঙ্গনে অনন্য অবদান রেখে আসছে।”

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে স্কুল মিলনায়তনে আয়োজিত প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. ফরিদ আহমদের সভাপতিত্বে ও প্রভাষক সুলেমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আব্দুল মুমিত।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক হাছিনা মমতাজ, ক্রীড়া শিক্ষক মু. মানিক খান, শিক্ষক বন্যা চক্রবর্তী, লুৎফুর নেছা, গাউছিয়া চৌধুরী, আব্দুল খালিক, মুকসুদল আম্বিয়া, আব্দুল বারী ও অনন্য দেবসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো