1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ

  • প্রকাশের সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: জকিগঞ্জ ১৯ বিজিবি’র মিডিয়া শাখার প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি’র টহলদল মালিকবিহীন অবস্থায় *ভারতীয় শাড়ী ১৫৫ পিস, পাতার বিড়ি ৩৩৬০ প্যাকেট ও নিভিয়া লোশন ৬৪ পিস* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের মূল্য ১১ লক্ষ ৩ হাজার ৮শত টাকা।

অপরদিকে একইদিনে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর ডোনা বিওপির একটি আভিযানিক টহলদল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্ত হতে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি’র টহলদল মালিকবিহীন অবস্থায় *৪,০০০ পিস ভারতীয় সুপারি * জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সুপারির মূল্য ২৪ হাজার টাকা।*

এছাড়াও, গত ৩০ অক্টোবর ঘটিকায় রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি আভিযানিক টহলদল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাতনপুঞ্জি এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি’র টহলদল মালিকবিহীন অবস্থায় *ভারতীয় জিরা ৩৬০ কেজি ও চা পাতা ৭০ কেজি* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত জিরা ও চা পাতার মূল্য ৪ লক্ষ ৬৭ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো