1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

আগামীকাল রবিবার হারিছ চৌধুরীর পুনর্দাফন, দোয়া চাইলেন সাজু চৌধুরী

  • প্রকাশের সময় শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পড়েছে

কানাইঘাট প্রতিনিধি :: আগামীকাল রবিবার (২৯ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ চৌধুরীর দেহাবশেষ পুনর্দাফন করা হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার এম্বুলেন্সে করে দেহাবশেষ সিলেটে নেয়া হবে। সিলেটের শাহী ঈদগাহ ময়দানে বাদ জোহর জানাজা ও দোয়া মাহফিলের জন্য এম্বুলেন্সটি অবস্থান করবে।

এরপর এম্বুলেন্সটি দেহাবশেষ নিয়ে কানাইঘাটের সড়কের বাজার এলাকায় যাবে। সেখানে আসরের নামাজের পর জানাযার নামাজ শেষে ‘গার্ড অব অনার’ দিয়ে মরহুমের স্থাপিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে নির্ধারিত স্থানে দেহাবশেষ দাফন করা হবে।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ চৌধুরীর জানাযা ও দাফনে অংশ নিতে দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন হারিছ চৌধুরীর আপন চাচাতো ভাই গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনসুর সাজু চৌধুরী।

আবুল মনসুর সাজু চৌধুরী বলেন, অনেক ইচ্ছে ছিলো ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করবো, কিন্তু লন্ডনে থাকায় সঠিক সময়ে বিমানের টিকিট মেলানো সম্ভব হয়নি। আমার ভাই হারিছ চৌধুরী সবসময় মানুষের জন্যে রাজনীতি করে গেছেন। নীরবে সিলেটের উন্নয়ন করে গেছেন। কানাইঘাটের মানুষকে তিনি মনে প্রাণে ভালোবাসতেন। আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন মহান আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো