1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু

  • প্রকাশের সময় বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেটের জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে পড়ে নদীর পানিতে ডুবে মিজানুর রহমান (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ২টা ৩০ মিনিটের দিকে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের উত্তর জামুরাইল গ্ৰামে এ ঘটনা ঘটে।নিহত মিজানুর রহমান উপজেলার কাজলসার ইউনিয়নের উত্তর জামুরাইল গ্ৰামের প্রবাসী শাহীন আহমদ-এর ছেলে।

স্থানীয় বাসিন্দা সাংবাদিক রহমত আলী হেলালী পরিবারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার দুপুরের দিকে শিশুটি ফুফুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে একা বাড়ি ফিরছিল। বাড়ির পাঁশে কুলদীর উপর বাঁশের সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত শিশুটি নদীতে পড়ে যায়।

বিষয়টি পার্শ্ববর্তী বাড়ির একজন মহিলা দেখে চিৎকার দিয়ে উদ্ধার করতে গেলে ছেলেটি পানির নীচে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের উপস্থিতিতে স্থানীয় এলাকাবাসী দীর্ঘ দেড়ঘন্টা পানিতে খোঁজাখুজি করে জাল দিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, সাঁতার না জানার ফলে সে পানিতে ডুবে যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো