অনলাইন ডেস্ক :: সন্তান জন্মদানের স্বপ্ন নিয়ে দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েও কাঙ্ক্ষিত ফল পাননি এক নারী। অবশেষে কানাইঘাটের গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা নিয়ে মাতৃত্বের সুখবর পেয়েছেন তিনি। বিষয়টি জানিয়েছেন প্রতিষ্ঠানটির চিকিৎসক ডা. সুমাইয়া সুলতানা লিজা।
ডা. সুমাইয়া সুলতানা লিজা জানান, তাঁর চিকিৎসা সেবায় এর আগে দীর্ঘ কয়েক বছর পর মাতৃত্বের স্বাদ পেয়েছেন এমন অনেক রোগী রয়েছেন। তবে ২০ বছর পর কোনো রোগীর মা হওয়ার ঘটনা তাঁর জন্য প্রথম। এ সুখবরকে তিনি মহান আল্লাহর রহমত ও বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন।
দীর্ঘ প্রতীক্ষার পর এক নারীর মাতৃত্বের সুখবর শুধু তাঁর পরিবারের জন্যই নয়, সংশ্লিষ্ট চিকিৎসকের জন্যও আনন্দের। মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা অব্যাহত রাখতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এছাড়াও কানাইঘাটের গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছেন ডা. মো: ইয়াছির আরাফাত, ডা. নাহিদ হাসান।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর আলফি সাহার জানান, এই প্রতিষ্ঠান থেকে খুব বেশি আয় না হলেও মানুষের সেবা করে যে মানসিক শান্তি পেয়েছি, সেটাই আমাকে আরও প্রতিষ্ঠান করার সাহস দিয়েছে। মাস শেষে কত আয় হলো, তার চেয়ে বেশি আনন্দ পাই যখন শুনি আমাদের চিকিৎসকদের সেবায় কতজন মানুষ সুস্থ হয়েছেন।