1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবন ও রাজনৈতিক ক্যারিয়ার জনগণ যেন হয়রানি ছাড়া সেবা পায়, সেটিই আমাদের লক্ষ্য-আবুল হাসান এমপি কানাইঘাটের প্রতিবন্ধী যুবক রাসেল চাকরির আশায় ঢাকায় গিয়ে নিখোঁজ সংরক্ষিত নারী আসনে হারিছ চৌধুরীর কন্যা সামিরা তানজিন চৌধুরী আলোচনায় মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে কানাইঘাটের রেহিমা বেগম নিখোঁজ আগামীকাল বুধবার সকাল থেকে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে- ইসি সানাউল্লাহ সিলেটে সুষ্টু ভোট গ্রহণে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে- ডিসি সারওয়ার আলম নির্বাচিত হলে জকিগঞ্জ-কানাইঘাটের জনপদ হবে উন্নয়ন ইতিহাসের- উবায়দুল্লাহ ফারুক অন্তিম সময়ে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত একটি গোষ্টি- আরিফুল হক চৌধুরী কানাইঘাট উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আজির উদ্দিন, পূর্বের বক্তব্য ও তথ্য ভুল ছিল

আগামীর বাংলাদেশ পরিচালনায় মেধাবীদের সহযোগিতা করতে হবে : মেয়র

  • প্রকাশের সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৯ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে।

গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) সিসিকের সভাকক্ষে অনুষ্ঠিত মসিহ্ মুহিত হক এন্ড কোং চার্টার্ড একাউন্টেন্টস্ কর্তৃক ২০ জন কৃতি শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন- বিত্তবানদের সহযোগিতায় ঝড়ে পড়া শিক্ষার্থীরা ঘুরে দাড়ানোর সাহস পায়। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এভাবে শিক্ষার্থীদের পাশে দাড়ালে তরুণ শিক্ষার্থীরা ভালো কিছু করতে পারেন। মেধাবীরাই আগামীর বাংলাদেশ পরিচালনা করবে। তাই তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০ জন কৃতি শিক্ষার্থীকে আর্থিক প্রণোদনা প্রদান করে মসিহ্ মুহিত হক এন্ড কোং চার্টার্ড একাউন্টেন্টস্।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সভাপতি সিএম কয়েস সামী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ জামাল উদ্দিন ভূইয়া, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ইফতেখার আহমদ চৌধুরী, সাংবাদিক নজরুল ইসলাম বাসনসহ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো