1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

লোভা কোয়ারীতে অভিযান, ইঞ্জিনের ৬টি পাথর বোঝাই নৌকা গুড়িয়ে দেওয়া হয়

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫০ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলনের দায়ে পাথর বোঝাই ৬টি ইঞ্জিন চালিত বারকি নৌকা গুড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় লোভাছড়া কোয়ারীতে অবৈধ পাথর উত্তোলন বন্ধে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী তুষার’র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তা, বিজিবি ও থানা পুলিশ অংশগ্রহণ করে।

অভিযানকালে কোয়ারী এলাকার চিন্তার বাজার নামক স্থানে ৬টি পাথর বোঝাই বারকি নৌকা গুড়িয়ে দেয়া হয়। অভিযানের টের পেয়ে কোয়ারীতে কোয়ারীতে অবৈধ ভাবে পাথর উত্তোলনের সাথে জড়িত শ্রমিকরা তাদের নৌকা নিয়ে ছিটকে পড়েন।

উপজেলা সহকারী কর্মকর্তা (ভুমি) তাপস চক্রবর্তী তুষার জানান, অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোয়ারীতে নিয়মিত অভিযান পরিচালনাকালে পাথর পরিবহণ, মজুদ ও ক্রাশার মেশিন বন্ধে প্রশাসন কঠোর হস্তে তা দমনের চেষ্টা করে যাচ্ছে।

প্রসঙ্গত, বন্ধ থাকা লোভাছড়া কোয়ারী থেকে একটি অসাধু চক্র শতাধিক ইঞ্জিন চালিত বারকি নৌকা দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন সেলো মেশিনের সাহায্যে পাথর উত্তোলন করে আসছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো