অনলাইন ডেস্ক :: ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সংগঠন ইমজা’র ২০২৬ সালের প‚র্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার অনুষ্ঠিত কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশন-এর ব্যুরো প্রধান ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান রিপন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভি-এর স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমান।
কমিটির সহসভাপতি-১ নির্বাচিত হয়েছেন এনটিভি-এর স্টাফ ক্যামেরাপার্সন লিটন চৌধুরী এবং সহসভাপতি-২ হয়েছেন বৈশাখী টিভি-এর সিলেট প্রতিনিধি এস সুটন সিংহ। সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশন-এর রিপোর্টার মো. আমিনুল ইসলাম।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন নাগরিক টিভি-এর সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার। প্রচার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক হয়েছেন সময় টেলিভিশন-এর রিপোর্টার অপু বণিক। ক্রীড়া ও পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউজ টুয়েন্টিফোর-এর ক্যামেরাপারসন হাসান শিকদার সেলিম।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যমুনা টিভি-এর ভিডিও জার্নালিস্ট আশরাফুল কবির এবং এখন টেলিভিশন-এর রিপোর্টার সন্দীপন চক্রবর্তী শুভ ও বাংলাভিশনের ক্যামেরাপার্সন আজমল আলী। নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক আনিস রহমান সংগঠনকে আরও ঐক্যবদ্ধ, পেশাদার ও সদস্যকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। নির্বাচন কমিশনার ছিলেন সাংবাদিক আল আজাদ, বাপ্পা ঘোষ চৌধুরী ও সাংবাদিক সেলিনা আক্তার চৌধুরী।