1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা সিলেট-এর উদ্যোগে ইফতার মাহফিল

  • প্রকাশের সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪৮ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা সিলেট-এর উদ্যোগে এক ইফতার মাহফিল আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় মানারা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কাশেম সুমন এবং আহ্বায়ক সদস্য প্রভাষক সুলেমান চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন গাছবাড়ী মডার্ণ একেডেমির প্রধান শিক্ষক শফিকুর রহমান।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজরটিলা সিদ্দিকী প্লাজার সত্তাধিকারী বিশিষ্ট রাজনীতিক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিনিয়র আইনজীবী মাশুক উদ্দিন, কানাইঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ, ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বকর, ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এম এ সালাম, আল আমিন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল শামীম আহমদ, মেজরটিলা স্কলার্স হোমের ইংরেজি প্রভাষক জাকারিয়া আল মামুন, কানাইঘাট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মো: ইয়াহইয়া, জালালাবাদ কলেজের কো অর্ডিনেটর নজরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি তাওহীদুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাশুক আহমদ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো