1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাটের রুহেল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত কানাইঘাটে ১৫৮ পিস ভারতীয় কম্বল সহ ট্রাক চালক আটক : মামলা দায়ের কানাইঘাটের বড়বন্দ তৃতীয় খন্ড গ্রামে গৃহবধূ হত্যার ঘাতক স্বামীকে খোঁজছে পুলিশ কানাইঘাটে ড. জাকি মোস্তফা টুটুলের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কানাইঘাটের সাতবাঁক ঈদগাহ প্রাঙ্গনে চিরনিদ্রায় শায়িত ভাষাবিদ ইসমাঈল আলম কানাইঘাটে ডাক্তার মুজাম্মিল আলী ওয়েল ফেয়ার ট্রাস্টের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ ১৯৭১ কানাইঘাটে যুদ্ধ করে সাহস ও বীরত্বের জন্য যারা বিভিন্ন খেতাবে ভূষিত হন শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ পেল শাহীন আহমদ টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত আনজব আলী (রহঃ) লতিফিয়া হা: ইব: মাদ্রাসার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ইসলামের চেতনাকে জাতীয় জীবনে প্রতিফলিত করতে হবে : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭১ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: মহিমান্বিত রজনী শবে বরাত উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপির উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীর টিলাগড়ে প্রতিমন্ত্রীর বাসভবনে এই মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলিত করতে হবে। পবিত্র শবে বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সকলের প্রতি আহবান জানান।

এসময় মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনাসহ মহান মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, শিক্ষা বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাকির আহমদ শাহিন, সদস্য এআর চৌধুরী সেলিম, এডভোকেট ফখরুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সুয়েব সিকদার, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, মাধ্যমিক শিক্ষক সমিতির সিলেট জেলার সভাপতি মামুন আহমদ, টুলটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মানিক, আহমদ আলী, চৌধুরী ফজলে নূর ইসমত, সিলেট জেলা কৃষকলীগের সহ সভাপতি শেখ আজাদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর হক, পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল আমিন তালুকদার, ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদ আহমদ মুসা, বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান, উছমান পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালি উল্লাহ বদরুল, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তফজ্জুল হোসেন, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম সম্পাদক ইমরান আহমদ, সিলেট মহানগর ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওমর আলী, জেলা যুবলীগ নেতা আজাদুর রহমান চঞ্চল, চান্দু শাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোহাম্মদ কায়েস মাহমুদ চৌধুরী প্রমুখ।

দোয়া পরিচালনা করেন ওসিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুকিত। মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিরনি বিতরণ করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো