1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

কানাইঘাটের ডোনা সীমান্তে আবারও বাংলাদেশির লাশ, নিহত যুবকের নাম আব্দুর রহমান

  • প্রকাশের সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ডোনা’র ১৩৩৯ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুর রহমান। সে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির বড়চাতল গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, নিহত আব্দুর রহমান মহিষ আনতে শুক্রবার বিকেলে ডোনা সীমান্তের ওই এলাকায় যায়। এসময় বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই সে মারা যায়। এরপর থেকে লাশ সীমান্ত এলাকায় পড়ে আছে।

এদিকে স্থানীয় আটগ্রাম সীমান্ত বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার ফারুক আহমদ জানিয়েছেন, ডোনা সীমান্তের ওই এলাকায় পড়ে নিহত যুবকের লাশ উদ্ধারের জন্য কানাইঘাট থানা পুলিশকে খবর দেয়া হয়েছে। পুলিশ আসার পর লাশ উদ্ধারে যাবে বিজিবি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো