1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

কানাইঘাটের সড়কের বাজার ও বাংলা বাজারে বিজিবি’র অভিযানে ১১৬১ বস্তা চিনি জব্দ, আটক- ০১

  • প্রকাশের সময় বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৪৩ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: কানাইঘাটে পৃথক অভিযান চালিয়ে ১১৬১ বস্তা ভারতীয় চিনিসহ দুটি ট্রাক আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

গতকাল মঙ্গলবার (৯ জুলাই) কানাইঘাট উপজেলার সড়কের বাজারের পাশ থেকে আটক দুটি ট্রাকভর্তি ৫৮১ বস্তা ভারতীয় চিনি রাত ১০টার দিকে কানাইঘাট থানায় হস্তান্তর করেছে বিজিবি।

অপরদিকে রাত ১২টার দিকে বাংলাবাজারের একটি গোডাউন থেকে ৫৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে কানাইঘাট সুরইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের হেফাজতে নিয়ে যায়।

সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার গোলাম সারোয়ার জানান, সড়কের বাজারে ভারতীয় অবৈধ চিনি মজুদ ও পরিবহনের সংবাদ পেয়ে মঙ্গলবার বিকেল ৩ টার দিকে বিজিবি সদস্যরা চিনি আটক করতে গেলে তারা চিনি চোরাকারবারীদের বাঁধার সম্মুখীন হন।

একপর্যায়ে পার্শ্ববর্তী বিভিন্ন ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে আসার পর বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তা ও কানাইঘাট থানা পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। 

এসময় সেখান থেকে চোরাচালানের সাথে জড়িত উপজেলার ৪নং সাতবাঁক ইউপির দক্ষিণ জুলাই গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে আজমল হোসেন নামে একজন আটক এবং ৫৮১ বস্তা চিনি বোঝাই দুই ট্রাক রাত ১০টার দিকে থানায় নিয়ে আসা হয়।

কানাইঘাট থানায় জব্দকৃত ট্রাক বোঝাই ৫৮১ বস্তা ভারতীয় চিনি আটকের ঘটনায় সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার গোলাম সারোয়ার বাদি হয়ে গ্রেফতারকৃত আজমল হোসেন সহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০/১৫০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।

চিনি আটকের ঘটনায় মামলা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।

অপরদিকে রাত ১২টার দিকে অভিযান চালিয়ে বাংলাবাজারে অবস্থিত একটি গোডাউন থেকে ৫৮০ বস্তা চিনি জব্দ করে বিজিবি সদস্যরা তাদের হেফাজতে নিয়ে যান বলে সুবেদার গোলাম সারোয়ার জানিয়েছেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো