1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত প্রসঙ্গ :: সীমান্তে পুশ ইন, আইন ও মানবতার লঙ্ঘন বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা কানাইঘাটে কবরস্থানের কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে আদালতে প্রেরণ জৈন্তাপুরে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র এক দশকপূর্তি অনুষ্ঠান পালন

কানাইঘাটে কৃষি প্রনোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বীজ, রাসায়নিক সার ও নারিকেল চারা বিতরণ

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১২০ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেটের কানাইঘাট উপজেলায় নারিকেল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নারিকেল চারা বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

কানাইঘাট উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত উক্ত বীজ ও রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণী অনুষ্ঠান আজ মঙ্গলবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হায়দার আলীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিত রায়। এসময় বক্তব্য রাখেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হেসেন সরদার।

এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা জাহান, দিঘীরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী মুহিন, সদর ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন আহমদ, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন প্রমূখ।

এসময় উপজেলার দেড় হাজার উপকার ভোগী কৃষকের মধ্যে জনপ্রতি ৫ কেজি আমন (উফশী) বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলার ৩০০ উপকারভোগী কৃষকের মধ্যে ৫টি করে নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো