1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কানাইঘাটে জেলা তথ্য অফিসের উদ্যোগে বন্যা পরবর্তী করণীয় বিষয়ক স্যানসিটাইজেশন সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে কানাইঘাট উপজেলায় বন্যা পরবর্তী করণীয় বিষয়ক স্যানসিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ নভেম্বর মঙ্গলবার কানাইঘাট উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তাগণ বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা নাসরীন। সভায় আরো বক্তব্য প্রদান করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সূত্রধর, উপজলা সমাজসেবা অফিসার মো. জিলানী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা নাসরীন বলেন, বন্যাপ্রবণ এলাকাখ্যাত কনাইঘাট উপজেলার জনসাধারণ প্রতিনিয়তই বন্যার সাথে যুদ্ধ করে যাচ্ছে। বছরে এক বা একাধিক বন্যায় এ এলাকার ঘর-বাড়িসহ ক্ষতি হচ্ছে বিভিন্ন পর্যায়ে। তবে এ সকল ক্ষতি কমিয়ে আনা যায় যদি বন্যার পূর্ব প্রস্তুতি থাকে। আর সে লক্ষ্যেই জেলা তথ্য অফিস, সিলেটের এ আয়োজন। অংশগ্রহণকারীদের অনুষ্ঠানে আহরিত তথ্যসমূহ সকলের নিকট পৌঁছানোরও আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন, বন্যার তিনটি পর্যায় থাকে, বন্যার পূর্বে, বন্যাকালীন এবং তৃতীয়টি হচ্ছে বন্যাপরবর্তী করণীয়- এ বিষয়গুলো সকলকে অবহিত করতেই এ আয়োজন। বন্যায় যাতে প্রাণহানি না ঘটে সেদিকে বিশেষ নজর রাখতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি। দুর্যোগকালে সচেতনতামূলক এ বার্তাসমূহ যদি তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছানো যায় তাহলেই এ আয়োজন স্বার্থক হবে বলে তিনি উল্লেখ করেন।

জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কানাইঘাট উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো