1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কানাইঘাটে ড. জাকি মোস্তফা টুটুলের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

  • প্রকাশের সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩২৭ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কানাইঘাট উপজেলায় কমিউনিটি এন্ড রুরাল ডেভেলাপমেন্ট (কার্ড) এর উদ্যোগে আজ শনিবার (২৫ এপ্রিল) কানাইঘাট পৌরশহরস্থ ইন্টারন্যাশনাল স্কুলে এলাকার গরিব ও অসহায় চক্ষু রোগীদের মধ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে।

কানাইঘাটের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবী, যুক্তরাজ্য প্রবাসী অধ্যাপক ড. জাকি মোস্তফা টুটুল এর সার্বিক সহযোগিতায় আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিউনিটি এন্ড রুরাল ডেভেলাপমেন্ট কার্ড সিলেট এর নির্বাহী পরিচালক অধ্যক্ষ মো: মোস্তফা মিয়া।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেটিনা আই হসপিটাল এন্ড ফ্যাকো সেন্টার এর পরিচালক চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মাহফুজুর রহমান। এসময় বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিক আহমদ, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, কানাইঘাট ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল করিম সহ আরো অনেকে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো