1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কানাইঘাটে পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা- ভাংচুর: মহিলা আহত: থানায় অভিযোগ দায়ের

  • প্রকাশের সময় রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৪৮১ বার পড়েছে

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কালিনগর (ধর্মটিলা) গ্রামে পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও আসবাবপত্র ভাংচুরের গঠনা ঘটেছে।এতে একজন মহিলা আহত হয়েছেন। স্থানীয়রা আহত মহিলা সুমানা বেগমকে উদ্ধার কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছেন। এঘটনায় আহত সুমানা বেগমের স্বামী কয়ছর আহমদ কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, গত শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কালিনগর (ধর্মটিলা) গ্রামের আব্দুস শুক্কুরের মেয়ে সুমানা বেগম, ঐদিন সকালে তার স্বামীর বাড়ি একই এলাকার আসামপাড়া গ্রাম থেকে পিত্রালয়ে চলে আসে। এসময় পুর্ব বিরোধের জের ধরে সুমানা বেগমের পিতা আব্দুস শুক্কুরের প্রতিপক্ষ একই গ্রামের ফখর উদ্দিনের পুত্র মিজান আহমদ, মন্তাজ আলীর পুত্র ফয়সল আহমদ ও রাসেল আহমদ লাটি-সোটা ও ধারালো দা নিয়ে সুমানা বেগমের পিতা আব্দুস শুক্কুরের ঘরে অনধিকার ভাবে প্রবেশ করে হামলা ও ভাংচুর চালায়।

এসময় তারা সুমানা বেগমকে মারপিট ও ঘরের আসবাবপত্র ভাংচুর কালে সুমানা বেগমের শোর চিৎকারে আশপাশের লোকজন ছোটে আসলে তারা সুমানা বেগমের গলায় থাকা স্বর্ণের একটি চেইন নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

কানাইঘাট থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনাটি আপোষে নিষ্পত্তির চেষ্টা চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো