1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত প্রসঙ্গ :: সীমান্তে পুশ ইন, আইন ও মানবতার লঙ্ঘন বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা কানাইঘাটে কবরস্থানের কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে আদালতে প্রেরণ জৈন্তাপুরে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র এক দশকপূর্তি অনুষ্ঠান পালন

কানাইঘাটে বন্যাদুর্গতদের মাঝে কারিতাসের নগদ অর্থ ও সুরক্ষা সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৩৩ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: কানাইঘাটের লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির বন্যায় ক্ষতিগ্রন্থ মানুষের মাঝে কারিতাস সিলেট অঞ্চলের উদ্যোগে ও স্টার্ট ফান্ড বাংলাদেশের সহায়তায় শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

কারিতাস সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. বনিফাস খংলা এর সভাপতিত্বে ও কারিতাস সিলেট অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি এর জুনিয়র কর্মসুচি কর্মকর্তা মো. আবু তাহেরের পরিচালনায় আজ সোমবার বিকাল ৩টায় মুলাগুল বাজার সংলগ্ন কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাটের লক্ষীপ্রসাদ পুর্ব ইউপি চেয়ারম্যান ও পিআইসি সভাপতি এম তমিজ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন কারিতাসের উর্ধ্বতন হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা মি. গৌতম ম্রং, আঞ্চলিক ব্যবস্থাপক মি. অনুব্রত ধর, কারিতাস সিলেট অঞ্চলের কর্মকর্তা মি. ডেন্নিকেল পড়ুয়েং, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, লক্ষীপ্রসাদ পুর্ব ইউপি সদস্য আলতাফ উদ্দিন, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন জয়।

জানা যায়, সিলেট ও খাগড়াছড়ি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা প্রকল্পের অধিনে কানাইঘাটের বন্যায় ক্ষতিগ্রস্থ লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ৪ শত জন মানুষের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ করা হয়।

এছাড়া দিঘীরপার পুর্ব ইউপির ৩ শত ও সাতবাঁক ইউপির ৩ শত জন মিলে কানাইঘাটের আরো ৬ শত জন মানুষের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ করা হবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো